আন্তর্জাতিক টি-২০তে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১৮৮ ম্যাচ খেলেছে, যেখানে জয় পেয়েছে ১০০ ম্যাচে। অজিদের সাফল্যের হার ৫৩.১৯ শতাংশ। ১৪০ জয় নিয়ে আন্তর্জাতিক টি-২০তে জয়ের তালিকায় শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের জয় সংখ্যা ১৩৬টি।
তিনে রয়েছে নিউজিল্যান্ড। তারা এখন পর্যন্ত এই ফরম্যাটে জয় পেয়েছে ১০৭ ম্যাচে। আন্তর্জাতিক টি-২০তে ম্যাচ জয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান নিচের দিকে। ৫৯টি জয় নিয়ে টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে টাইগাররা রয়েছে ১১ নম্বরে।
.png)
৪৬ জয় নিয়ে জিম্বাবুয়েই কেবল রয়েছে বাংলাদেশের পেছনে। সাফল্যের হারেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৫৮ ম্যাচে ৫৯ জয় নিয়ে বাংলাদেশের সাফল্য ৩৭.৩৪ শতাংশ যেখানে আফগান ও আইরিশদের সাফল্যের হার ৬০.৬৩ ও ৪২.০৪ শতাংশ।