সোমবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সে যোগ দেন ক্যারিবীয় সুপারস্টার নিকোলাস পুরান ও আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকী। তারা দুজনই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্লে অফ খেলবেন।
এক বিবৃতিতে দলটি জানিয়েছে, সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে রাইডার্স টিম হোটেলে যোগ দিয়েছেন রান মেশিন রাইডার নিকোলাস পুরান ও আফগান পেসার ফজলহক ফারুকি।
.png)
নিকোলাস পুরান এবং ফারুকীর আগমন নিশ্চিতভাবেই রংপুরের শক্তি বাড়বে।