গত দুই বছরে বাজবল সফলতা যেমন দেখেছে, তেমনি দেখেছে ব্যর্থতাও। তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের মতে, আগ্রাসী ক্রিকেটের প্রচলন আরো আগে থেকেই ছিল। তাই বাজবল তার কাছে নতুন কিছু নয়।
ডাকেটের মন্তব্যকে একহাত নিয়ে ইউনিভার্স বস খ্যাত গেইল এএফপিকে বলেন, ‘ক্রিস গেইল আন্তর্জাতিক মঞ্চে পা রাখার আগে থেকেই বছরের পর বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। আমাদের (ওয়েস্ট ইন্ডিজ) জন্য সেই পথ তৈরি করে দিয়েছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারার মতো ক্রিকেটাররা। তারা সব ফরম্যাটেই আক্রমণাত্মক খেলোয়াড়। পরিসংখ্যান চেক করলে দেখবেন, তারা কীভাবে তাদের ইনিংস সাজিয়েছেন।’
.png)
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় না, সে (জসওয়াল) ইংল্যান্ডের কাছ থেকে শিখেছে। খেলার এই ধরনটি নিজের কোচ ও মেন্টরের পরামর্শে গড়ে তুলেছে। সে স্রেফ অসাধারণ একজন খেলোয়াড়। মনে হচ্ছিল যেন ২০ বছর ধরে খেলছে, অবিশ্বাস্য। আশা করি, সে যেন এটা ধরে রাখতে পারে।’
জসওয়ালকে দেখে আক্রমণাত্মক শিবনারাইন চন্দরপলের কথা মনে পড়ে যায় গেইলের। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হবে। তবে তাকে তার মতোই থাকতে দেওয়া উচিত। যেমনটা দেখেছি, টি-২০ ক্রিকেটেও সে একজন আক্রমণাত্মক খেলোয়াড়। এটাই তার সহজাত প্রতিভা এবং তাকে বদলানো বা আটকানোর চেষ্টা করা উচিত নয়।’