ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

কুমিল্লার সাবধানী শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লার সাবধানী শুরু
ছবি- সংগৃহীত

দশম বিপিএলে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল। জিততেই হবে এমন সমীকরণে টস জিতে ফিল্ডিং করছে বরিশাল। এতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছে কুমিল্লা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৩৭ রান। হৃদয় ৭ ও লিটন ১২ রানে ব্যাটিং করছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল দলপতি তামিম ইকবাল।

Advertisement

কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও সুনীল নারিন। শুরুতে রয়েসয়ে খেললেও দ্রুতই ভয়ানক হয়ে ওঠেন নারিন।

ম্যাচের চতুর্থ ওভারের শেষ বলে ম্যাককয়ের স্লোয়ারে সৌম্যের তালুবন্দী হন নারিন। এতে আউট হওয়ার আগে ১৬ করেন এ ক্যারিবীয় ব্যাটার।

পরে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিটন।

কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, মুশফিক হাসান ও মোহাম্মদ এনামুল।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মেয়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম ও আকিফ জাভেদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!