ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমদের সহজ এবং খুলনার সামনে ‘অসম্ভব’ সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
তামিমদের সহজ এবং খুলনার সামনে ‘অসম্ভব’ সমীকরণ
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের লিগ পর্বের শেষ দিনের উত্তেজনা বলতে তেমন কিছু নেই। আসরের প্লে অফের চারদলের তিন দল চূড়ান্ত হয়েছে আগেই। শেষ একটি অবস্থানও অনেকটা ঠিকঠাকই বলা যায়। রান রেটে এগিয়ে থেকে প্লে অফের দৌড়ে অনেকখানি এগিয়ে আছে ফরচুন বরিশাল। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটি তাদের জন্য অনেকটা আনুষ্ঠানিকতা সারার সমীকরণ।

শুক্রবার লিগ পর্বের শেষ দিনে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল। সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে খুলনা টাইগার্স। দুপুরের ম্যাচে ফলের পরই দিনের শেষ ম্যাচ অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে আছে বরিশাল। তাদের নেট রানরেট ০.৪৩৪। পাঁচে থাকা খুলনা ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খাতা-কলমে লড়াইয়ে থাকলেও তাদের নেট রানরেট -০.৪০০। 

Advertisement

আজকের ম্যাচে কুমিল্লার সঙ্গে যদি বরিশাল হারে, আর সিলেটকে খুলনা হারায় তাহলে দুই দলের পয়েন্টই হবে ১২। সেক্ষেত্রে হিসেবে আসবে নেট রানরেট। তাতে খুলনার যা অবস্থান তাতে বরিশালকে টপকে যাওয়া প্রায় অসম্ভব।

বরিশাল যদি কুমিল্লার কাছে বড় ব্যবধানে হারে আর সিলেটকে কুমিল্লা বড় ব্যবধানে হারায় তবেই এনামুল হক বিজয়দের কপাল খুলতে পারে। তবে বিজয় নিজেই বিশ্বাস করছেন না এমন কিছু হবে। আগের ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘আমাদের মনে হয় আর সুযোগ নেই।’ অর্থাৎ এই ম্যাচটার আগের বাস্তবতা টের পাচ্ছে তারাও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!