জানা গেছে, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল মাতাবেন আফগানিস্তানের বাঁহাতি লেগ স্পিনার নূর আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ এই প্রতিভাবান ক্রিকেটারের পথচলা খুব বেশি দিন না হলেও এরই মধ্যে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন।
সর্বশেষ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছেন নূর। এছাড়া পিএসএল, বিগ ব্যাশ, এসএ২০, এলপিএল, দ্যা হান্ড্রেড খেলারও অভিজ্ঞতা রয়েছে এই আফগান তারকার। ঘরোয়া ক্রিকেটে ব্যাপক অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি এখন পর্যন্ত খেলা হয়নি নূরের।
.png)
আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-২০ খেলে ৭.৯০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ২৭ রান। ইনজুরিমুক্ত থাকতে পারলে তরুণ এই স্পিনারের ক্যারিয়ার যে আরো দীর্ঘায়িত হবে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।