ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ
ছবি- সংগৃহীত

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের খেলা। আগামী ১ মার্চ টুর্নামেন্টটির পর্দা নামবে। এরপরেই টাইগারদের শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। 

আগামী মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। পুরুষ দলের আসন্ন এই সিরিজের ম্যাচে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলও। 

প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঢাকায় টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে অজি মেয়েরা। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ।

Advertisement

শ্রীলংকার বিপক্ষে পুরুষ দলের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আর ওয়ানডে ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। 

স্বাভাবিকভাবেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়াবে। মূলত, মেয়েদের খেলার সুযোগ দিতেই ছেলেদের শ্রীলংকা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে।

বিসিবির উইমেন্স উইং সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শ্রীলংকান হেড কোচ হাসান তিলকারত্নের অধীনে ক্যাম্প শুরু হবে মেয়েদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!