এ প্রতিবেদন খেলা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৬ ওভারে চার উইকেটে ৪৭ রান।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা দলপতি লিটন দাস। এতে আগে ব্যাট করছে রংপুর।
.png)
রংপুরের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও ব্রেন্ডন কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত করেন তানভীর ইসলাম। ম্যাচের দ্বিতীয় ওভারেই কিংকে সাজঘরের পথ দেখান তানভীর। আউট হওয়ার আগে ৪ করেন তিনি।
পরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। তার সঙ্গে জুটি করতে আক্রামণাত্মক ব্যাটিং করছিলেন রনি। তাতেই বিপদ ডেকে আনেন তিনি। ফোর্ডের বলে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) পড়েন এ ডানহাতি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও কোনো সুফল পাননি রনি। এতে ১৪ রানেই ফিরতে হয় তাকে।
এরপর বাইশ গজে আসেন শেখ মাহেদী হাসান। থিতু হওয়ার আগে সাজঘরে ফেরে তিনিও (৮)। ব্যাট করতে এসে উইকেট বিলিয়ে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসানও (২)।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে রংপুর। তবে জেমস নিশামকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন সাকিব।
সাকিব ১৬ ও ১০ রানে ব্যাটিং করছেন নিশাম।
কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মঈন আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, আন্দ্রে রাসেল, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান ও সুনীল নারিন।
রংপুর একাদশ: রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, টম মুরস, মাহেদী হাসান, নুরুল হাসান, জেমস নিশাম, শামীম হোসেন, আবু হায়দার, হাসান মাহমুদ ও ইমরান তাহির।