ঘরের মাঠ চট্টগ্রামে সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে জেসন হোল্ডারের বলটা একটু সাবধানী হয়েই খেলেন তামিম। রান নিতে গিয়েও থমকে যান। পরের বলেই তুলে নেন বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। সবধরণের টি-২০ ক্রিকেটে এটিই তার প্রথম শতক। সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোরও এটি।
এদিন এক সেঞ্চুরিতে তিন রেকর্ড নিজের করে নেন তানজিদ তামিম। রেকর্ড ৩টি হলো-
.png)
তামিমের সেঞ্চুরিটি বিপিএলের ৫ম সর্বোচ্চ স্কোর। সমান ১১৬ রানের ইনিংস রয়েছে আরো দুজনের। তারা হলেন দুই ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল এবং লেন্ডন সিমন্স।
বিপিএলের ১০ আসরে এটি দেশীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্কোর। যেখানে সবার ওপরে সাবেক অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের ইনিংস। এরপরেই রয়েছে আরেক টাইগার ক্রিকেটার সাব্বির রহমানের ১২২ রান।
তামিমের সেঞ্চুরিটি চলতি বিপিএলে সর্বোচ্চ স্কোর। ছাড়িয়ে গিয়েছেন উইল জ্যাকস এবং তাওহীদ হৃদয়ের ১০৮ রানের ইনিংসকে। এছাড়াও বিপিএলে চট্টগ্রামের মাঠে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।