ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে সিলেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে সিলেট
ফাইল ছবি

দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে চট্টগ্রাম পর্বের খেলাও প্রায় শেষের দিকে। যেখানে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে দুই দলের লড়াই। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

চলতি আসরে আর কোনো আশা নেই সিলেট স্ট্রাইকার্সের। দুই ম্যাচ হাতে থাকলেও প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে তারা। হরেক বিনোদনের আখড়া বিপিএলে এই সময়েও বিদেশি খেলোয়াড় ভিড়িয়েছে সিলেট। ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটার কেনার লুইস যোগ দিয়েছেন দলটিতে, খেলছেন আজকের ম্যাচে।

Advertisement

কুমিল্লা আজ মাঠে নামছে একঝাঁক তারা নিয়ে। এই ম্যাচ দিয়ে দুই ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেল ও সুনিল নারিন বিপিএল শুরু করছেন। কুমিল্লার হয়ে আজ মাঠ মাতাবেন তারা। আছেন জনসন চার্লস ও মঈন আলিও। এই ম্যাচে আছেন কুমিল্লার সাবেক অধিনায়ক ইমরুল কায়েসও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলি (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, আলিস ইসলাম।

সিলেট রয়্যালস: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক/উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলি, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!