ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নিজের সাফল্যের ‘গোমর’ ফাঁস করলেন জসওয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
নিজের সাফল্যের ‘গোমর’ ফাঁস করলেন জসওয়াল
ছবি- সংগৃহীত

জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন যশস্বী জসওয়াল। ব্যাট হাতে একের পর এক রেকর্ড নিজের দখলে নিচ্ছেন তিনি। বিশাখাপত্তনমের পর রাজকোট টেস্টেও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর এবার নিজের সাফল্যের ‘গোমর’ ফাঁস করেছেন বাঁহাতি এ ব্যাটার।

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জসওয়াল। ১৪ চার ও ১২টি ছক্কায় ২১৪ রান করেন তিনি। এক ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়ে ২৮ বছর আগে পাকিস্তানের ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসান তিনি।

১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেন ওয়াসিম। ঐ ম্যাচে অষ্টম উইকেটে সাকলাইন মুশতাককে সঙ্গে নিয়ে ৩১৩ রানের জুটি করে পাকিস্তানকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। একাই হাঁকান ১২টি ছক্কা। আজ ওয়াসিমের সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন জসওয়াল।

এছাড়া এই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের ছক্কা হাঁকানোর রেকর্ডও ভাঙেন জসওয়াল। তার আগে এক ইনিংসে সর্বোচ্চ নভজত সিধু হাঁকিয়েছিলেন ৮টি ছক্কা। এটি জসওয়ালের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি। 

ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু এত কম বয়সেই কিভাবে এত বড় রানের ইনিংস খেলেন জসওয়াল? 

ক্রিকেটপ্রেমীদের মনে সেই প্রশ্ন জাগাটা খু্বই স্বাভাবিক। যে কারণেই জসওয়ালের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। আর সেই প্রশ্নের উত্তর অকপটেই দিয়েছেন জসওয়াল।

ভারতের সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় তারকা ওপেনার জানান, যে কোনো কিছু অর্জনের জন্য ভারতের মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। বাসে বা ট্রেনে ওঠার সময়ও কঠিন লড়াই করতে হয়। করতে হয় পরিশ্রম। আর সেখান থেকেই লড়াই করতে শিখে গিয়েছেন জসওয়াল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!