ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফকন জেতায় মিলিয়ন টাকার পাশাপাশি বাড়ি পেলেন ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আফকন জেতায় মিলিয়ন টাকার পাশাপাশি বাড়ি পেলেন ফুটবলাররা
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত আফ্রিকান নেশন্স কাপে শিরোপা জিতেছে স্বাগতিক আইভরি কোস্ট। যে কারণে দলের খেলোয়াড় ও কোচ এমাস ফায়েকে প্রেসিডেন্সিয়াল সিরিমনিতে পুরস্কার হিসেবে বোনাস ও বাড়ি উপহার দেওয়া হয়েছে।

ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত মহাদেশীয় এই ফুটবল শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় আইভরি কোস্ট। 

শিরোপা জেতা দলটির প্রতিটি সদস্যকে ৫০ মিলিয়ন সিএফএ ফ্রাংক (৮২,১৫২ মার্কিন ডলার) করে দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে দেওয়া হয়েছে সমমূল্যের একটি করে বাড়ি। 

Advertisement

ইকুয়েটোরিয়াল গিনির কাছে গ্রুপ পর্বে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পর টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। তখনই ফরাসি কোচ জিন-লুইস-গাসেটকে বরখান্ত করে তার স্থানে ফায়েকে নতুন কোচের দায়িত্ব দেয়া হয়।

ফায়ের পরিকল্পনায় বদলে যাওয়া ঈগলসরা শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে শিরোপা জয় করে। সে কারণে কোচ ফায়েকে বোনাস হিসেবে ১০০ মিলিয়ন সিএফএ ফ্রাংক দেয়া হয়েছে। 

আইভরিয়ান প্রেসিডেন্ট আলানাসে ওটারা বলেছেন, ‘তুমি সব আইভরিয়ানদের মধ্যে আনন্দ উপহার দিয়েছো। বিষয়টি সত্যিই দারুণ।’ আর্থিক পুরস্কার ছাড়াও প্রতিটি খেলোয়াড়কে দেশের সর্বোচ্চ পাবলিক ডিস্টিংশন ন্যাশনাল অর্ডার প্রদান করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!