একটা সময় বাজে ফর্মের কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল আর সমালোচনার শিকার হয়েছিলেন শান্ত। তবে দমে না গিয়ে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিয়েছিলেন টপঅর্ডার এই ব্যাটার। এবার টাইগারদের নেতৃত্বও পেলেন।
সেদিকে ইঙ্গিত করে সুজন বলেন, ‘আমাদের সোশ্যাল মিডিয়া দেখে যদি সিলেক্টর তৈরি করি, সিলেক্টর-প্লেয়ারদের গালি দেই! ‘লর্ড’ শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত ‘লর্ড’ ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়ায়।’
.png)
সুজনের চাওয়া, সমালোচনা হোক সুস্থভাবে। তার কথায় ‘আপনাদের (সংবাদমাধ্যম) দায়িত্বও খুব জরুরি। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে। কিন্তু লিপু ভাইয়ের ভালো কাজের কথাও বলতে হবে।’