আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব।
দারুণ খেলতে থাকার ফল হিসেবেই এই দুই ক্রিকেটারকে যুক্ত করেছে বিসিবি। এছাড়া গেল বছরের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল ও ইবাদত হোসেন।
.png)
মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তবে শুধুমাত্র ওয়ানডেতে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। টি-২০তে তার ওপর আস্থা রাখতে পারেনি বোর্ড। আর টেস্টকে এরই মধ্যে বিদায় জানিয়েছেন রিয়াদ।
একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)
টেস্ট, ওয়ানডে ও টি-২০: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।
ওয়ানডে ও টি-২০: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।
ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
টি-২০: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।