ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগের আগে দুঃসংবাদ পেল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ১১ ফেব্রুয়ারি ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগের আগে দুঃসংবাদ পেল রিয়াল
ছবি- সংগৃহীত

গত রাতে লা লিগায় জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরো পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে লস ব্ল্যাঙ্কোস শিবিরে অস্বস্তি হয়ে আসে জুড বেলিংহামের চোট। শুরুতে সেই চোট নিয়ে কিছু জানা না গেলেও এবার দুঃসংবাদই দিয়েছে ক্লাবটি।

জিরোনাকে হারানোর রাতে পায়ের গোড়ালিতে পাওয়া চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বেলিংহাম। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্বপ্নের মতো মৌসুম কাটাচ্ছেন বেলিংহাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে করেছেন ২০ গোল। জিরোনার বিপক্ষে জালের দেখা পেয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। কিন্তু মৌসুমের গুরুত্বপূর্ণ সময়েই তাঁর সার্ভিস পাচ্ছে না রিয়াল। 

Advertisement

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে লিপজিগের বিপক্ষের খেলবে রিয়াল। এই ম্যাচ খেলতে দলের সঙ্গে যাচ্ছেন না তিনি। এ ছাড়া লিগে রায়ো ভায়েকানো, সেভিয়া এবং ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচও মিস করার শঙ্কা রয়েছে।

বেলিংহামের চোটে রিয়ালে চোট জর্জর খেলোয়াড়ের সংখ্যা আরো বাড়ল। গোলরক্ষক থিবো কোর্তোয়া, ডিফেন্ডার ডেভিড আলাবা ও এদার মিলিতাও আছে লম্বা সময়ের জন্য বাইরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!