মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১২.১ ওভারে দুই উইকেটে ১২১ রান।
আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে দারুণ সূচনা এনে দেন রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা।
.png)
প্রথম পাওয়ার প্লে-তে ৫২ রান যোগ করেন রনি-রেজা। দলীয় ৬১ ও ব্যক্তিগত ২৪ রানে রনি ফিরলে ভাঙে এ জুটি। সঙ্গী বিদায় নিলেও আপন গতিতে এগোতে থাকেন রেজা। সেই ধারাবাহিকতায় পেয়েছেন বিপিএলে নিজের প্রথম ম্যাচের ফিফটির দেখা।
ইনিংসের ত্রয়োদশতম ওভারে শহিদুল ইসলামকে চার হাঁকিয়ে ৩৬ বলে ফিফটি পূরণ করেন রেজা। এরই মধ্যে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটিও গড়েন তিনি। ২৭ রান করে সাকিব আউট হলেও ক্রিজে আছেন রেজা। তিনি ৫৮ রানে ব্যাট করছেন।