ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেশন্স লিগ: মৃত্যুকূপে ফ্রান্স-ইতালি, অস্বস্তিতে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪
নেশন্স লিগ: মৃত্যুকূপে ফ্রান্স-ইতালি, অস্বস্তিতে পর্তুগাল
ছবি- সংগৃহীত

ইউরোপে যে কোনো ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান বেশ জাকজমকপূর্ণ হয়। তবে অনেকটা নীরবেই হয়ে গেল উয়েফা নেশন্স লিগের নতুন মৌসুমের ড্র। এই আসরে কাকতালীয়ভাবে ইউরোপিয়ান ফুটবলের তিন পরাশক্তি ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম একই গ্রুপে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে এই ড্র অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নতুন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপের সকল দেশই। মর্যাদার ভিত্তিতে দলগুলোকে ভাগ করা হয়েছে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ লিগে। যেখানে আবার চার গ্রুপ। তাতে আছে চারটি করে দল।

বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে তেমন কঠিন গ্রুপে পড়তে হয়নি। চার নম্বর গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়া। এক নম্বর গ্রুপে রয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড। জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া ও হার্জেগোভিনা এবং নেদারল্যান্ডস আছে তিন নম্বর।

Advertisement

প্রথমবারের মতো এবার নেশন্স লিগে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। চার গ্রুপের শীর্ষ দুই দল খেলবে শেষ আটে। নকআউট পর্ব কেবল 'এ' লিগেই অনুষ্ঠিত হবে। সেখান থেকেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। এছাড়া বাকি তিন লিগের খেলা হবে কেবল রাউন্ড রবিন লিগেই। ইউক্রেনে আক্রমণ চালানোয় এবারের আসরে জায়গা পায়নি রাশিয়া।

নেশন্স লিগে সেরা চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্লে অফ খেলার সুযোগ পাবে। যদি তারা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ কোনোটাই না হতে পারে।  

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে নেশনস লিগ।

চলুন দেখে নেয়া যাক কোন দল কোন গ্রুপে: 

লিগ ‘এ’
গ্রুপ ১ : ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড ও স্কটল্যান্ড 
গ্রুপ ২: ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল 
গ্রুপ ৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া 
গ্রুপ ৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া 

লিগ ‘বি’ 
গ্রুপ ১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া 
গ্রুপ ২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস 
গ্রুপ ৩ : অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাখস্থান 
গ্রুপ ৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

লিগ ‘সি’ 
গ্রুপ ১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া 
গ্রুপ ২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার 
গ্রুপ ৩ : লুক্সেমবোর্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস 
গ্রুপ ৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া 

লিগ ‘ডি’ 
গ্রুপ ১ : লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন 
গ্রুপ ২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!