ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মারা গেছেন আর্জেন্টিনার ‘সেরা সমর্থক’ তুলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪
মারা গেছেন আর্জেন্টিনার ‘সেরা সমর্থক’ তুলা
ছবি- সংগৃহীত

সবশেষ ২০২২ সালে কাতারে আর্জেন্টিনা যখন বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিল তখন দলটির হয়ে ড্রাম হাতে বাঁধনহারা উদযাপন করেছিলেন এক সমর্থক। এর কয়েক মাস পরেই সাড়ে ছয় লাখের বেশি ভোট পেয়ে ফিফার ‘বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ পুরস্কার জেতেন তিনি। বলছি কার্লোস পাসকুয়ালের কথা।

যদিও এই নামে পাসকুয়ালকে অনেকেই চিনবেন না। আর্জেন্টাইন ফুটবলে তার অন্য নাম ‘তুলা’। আলবিসেলেস্তেদের অন্যতম সেরা এই সমর্থক মারা গেছেন। বুধবার ৮৩ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘বুয়েন্স আইরেসে মিতের সানাতোরিয়ামে গত ৩১ জানুয়ারি অস্ত্রোপচার করান তুলা। এর আগে কয়েক বছর নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ কারণেই অস্ত্রোপচার করানো হয়েছিল। এরপর কোমায় চলে গিয়েছিলেন বলে জানিয়েছিল তার পরিবার।’

Advertisement

গত বছরের ফেব্রুয়ারিতে ‘বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ জেতেন তুলা। ছবি- সংগৃহীততুলার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে প্রার্থনা চেয়েছিলেন তারা। কিন্তু প্রার্থনায় আর কাজ হলো না। লিওনেল মেসির এলাকা রোজারিওতে জন্ম নেয়া আর্জেন্টাইন ফুটবলের একনিষ্ঠ ভক্ত এই মানুষটিকে আর তার জাতীয় দলের ম্যাচে গ্যালারিতে দেখা যাবে না।

আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচে সমর্থন দিতে তুলা এক ডজনের বেশি দেশ ভ্রমণ করেছেন। যাত্রাপথে যখন যেখানে যা পেয়েছেন, তাতেই চড়ে বসেছেন—নৌকা, উড়োজাহাজ, ট্রেন—কোনো কিছু বাদ রাখেননি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল গানের ভিডিওতেও ছিলেন তুলা। আর এসবই তিনি সম্ভব করেছেন শুধু স্প্যানিশ ভাষাজ্ঞানকে পুঁজি করে। কখনো কখনো কাজে লাগিয়েছেন দিয়েগো ম্যারাডোনার সঙ্গে সম্পর্ক এবং একজন ‘পেরোনিস্ট’ হওয়ার পরিচিতি। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান পেরন ও তার স্ত্রী ইভা পেরনের রাজনৈতিক মতাদর্শের অনুসারীদের এ নামে ডাকা হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ‘আমরা একে অপরকে কখনো ভুলব না। তোমাকে সব সময় মনে রাখব তুলা!’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!