ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানিদের বিদায়, বিপিএলে যোগ দিচ্ছেন নতুন যেসব তারকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানিদের বিদায়, বিপিএলে যোগ দিচ্ছেন নতুন যেসব তারকা
ফাইল ছবি

শেষ হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের দশম বিপিএল অধ্যায়। বাবর-রিজওয়ানের মতো বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা এবারের বিপিএলে মাঠ মাতিয়েছেন। পাক ক্রিকেটাররা না থাকলেও রঙ হারাচ্ছে না বিপিএল। দলগুলোতে নতুন করে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিমান ধরার তাড়ায় সতীর্থ আমের জামালকে স্টেডিয়ামে রেখে চলে যান মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ। কুমিল্লা-খুলনার ম্যাচ শেষে হয়েছে এমন অদ্ভুত কাণ্ড। নিজ দেশের পিএসএল খেলতে বিপিএল ছেড়েছে সব পাকিস্তানি ক্রিকেটার। তাতেও অবশ্য রং হারাচ্ছে না টুর্নামেন্টটি।

আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, ফিল সল্টসহ বেশ কিছু অজি আর ইংলিশ তারকা ক্রিকেটার শিগগিরই বিপিএল মাতাতে আসবেন। কুমিল্লার ডেরায় যোগ দিবেন বিপিএলের নিয়মিত মুখ আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ শেষে খুলনা টাইগার্সে ফিরবেন শেই হোপ ও ওশানে থমাস।

Advertisement

চট্টগ্রামে এরই মধ্যে যোগ দিয়েছেন বিগ ব্যাশ মাতানো ব্যাটার জশ ব্রাউন। রোমারিও শেফার্ড আর ইংলিশ ওপেনার ফিল সল্টও খেলবেন চট্টগ্রাম পর্ব থেকে। জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়তে হচ্ছে লঙ্কান ও আফগান ক্রিকেটারদের। বাবরের সঙ্গে ওমারজাইকেও পাবে না রংপুর রাইডার্স।

তবে এসএ-২০ শেষ হতেই রংপুরে আসবেন ফন ডার ডুসেন ও নিকোলাস পুরান। ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল মাতানোর অপেক্ষায় ডেভিড মিলার। এছাড়া কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেনসহ কিছু অজি আর ইংলিশ ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করছে অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!