এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে পাঁচ উইকেটে ৭৭ রান।
শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আগে ব্যাট করে ৪০.৪ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এতে টাইগার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৬ রান। সেমিতে উঠতে ৩৮.১ ওভারের মধ্যে এই লক্ষ্য ভেদ করতে হবে টাইগারদের।
.png)
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১২ বলে ১৯ রান করে জিশান আউট হলে, ১১ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন শিবলি।
এরপর আরিফুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেনি এই ডান হাতি ব্যাটারও। ২০ বলে ৩০ রান করে কট আউট হন তিনি।
দলীয় ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে আহরার আমিন ও আরিফুলের ব্যাটে চাপ সামলে এগোতে থাকে তারা। ভয়ংকর হয়ে ওঠার আগে এ জুটি ভাঙেন উবাইদ শাহ।
ম্যাচের ১৬তম ওভারে আহরারকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারেই আরিফুলের উইকেট তুলে নেন আলি রাজা। উড়ন্ত ক্যাচে আরিফুলকে তালুবন্দী করেন শামিল।
দলীয় শতকের আগে ৫ উইকেট হারিয়ে স্নায়ুচাপে পড়েছে বাংলাদেশ। এখন জীবনকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন জেমস।