ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-তামিমের সঙ্গে তদন্ত কমিটির বৈঠক শেষে যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ২৯ জানুয়ারি ২০২৪
সাকিব-তামিমের সঙ্গে তদন্ত কমিটির বৈঠক শেষে যা জানা গেল
ফাইল ছবি

ভারতে গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয় বাংলাদেশ। দলের ভরাডুবির জেরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। এতদিন ধাপে ধাপে সব ক্রিকেটার ও কোচদের সঙ্গে বসেছিলেন তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

বাকি ছিলেন কেবল অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আজ (সোমবার) সিলেটে তাদের সঙ্গে বসেছিলেন আকরাম-সিরাজরা। দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তদন্ত কমিটির প্রধান এনায়েত সিরাজ। তাদের সঙ্গে কি কথা হয়েছে এ বিষয়ে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।

সিরাজ বলেন, এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে আপনারা জানতে পারবেন। এক সঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।

Advertisement

তিনি আরো বলেন, আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।

শোনা যাচ্ছে, বিপিএল চলাকালে তামিম তার জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এ ব্যাপারে তদন্ত কমিটিকে কিছু জানিয়েছেন কি না এ প্রসঙ্গে সিরাজ বললেন, এরকম কোনো কথা হয়নি ভবিষ্যতে খেলবে কি না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!