ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

জাকির-টেক্টর জুটিতে প্রতিরোধ গড়েছে সিলেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০১, ২৯ জানুয়ারি ২০২৪
জাকির-টেক্টর জুটিতে প্রতিরোধ গড়েছে সিলেট
ছবি- সংগৃহীত

দশম বিপিএলে প্রথম জয়ের খোঁজে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে সিলেট স্ট্রাইকার্স। হারের হ্যাটট্রিক করা সিলেট চতুর্থ ম্যাচেও স্নায়ুচাপে রয়েছে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে তারা। তবে টেক্টর-জাকির জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৬ ওভারে দুই উইকেটে ৩৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফী। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ মিথুন ও নাজমুল হোসেন শান্ত। তবে ভালো শুরুর আগেই এ জুটিতে আঘাত হানেন বিলাল খান।

Advertisement

ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মিথুনকে (১) বোল্ড এবং ওভারের শেষ বলে শান্তকে (৫) লেগ বিফরের ফাঁদে ফেলেন বিলাল। শুরুতেই দুই উইকেট হারিয়ে স্নায়ুচাপে পড়ে দলটি। তবে জাকির হোসেন ও হ্যারি টেক্টর জুটিতে ঘুরে দাঁড়িয়ে এগোচ্ছে তারা।

এখন জাকির ১৯ ও টেক্টর ৮ রানে ব্যাটিং করছেন।

সিলেট একাদশ: মাশরাফী বিন মোত্তর্জার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, তানজিম হাসান সাকিব, দুশন হেমান্ত, রেজাউর রহমান রাজা ও রায়ান বার্ল।

চট্টগ্রাম একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, সৈকত আলী, থমাস চার্লস ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!