ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

‘ফ্র্যাঞ্চাইজি মাশরাফীর গুরুত্বটা বোঝে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ২৮ জানুয়ারি ২০২৪
‘ফ্র্যাঞ্চাইজি মাশরাফীর গুরুত্বটা বোঝে’
মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি- সংগৃহীত

দশম বিপিএলে কেন খেলছেন মাশরাফী বিন মোর্ত্তজা? এ নিয়ে আলোচনা-সমালোচনা যেন কিছুতেই থামছে না। সিলেট সিক্সার্সের দলপতিকে নিয়ে মুখ খুললেন দলটির ম্যানেজার নাফিস ইকবাল।

এর আগে নিজেকে নিয়ে হওয়া সমালোচনার জবাবে মাশরাফী নিজেও স্বীকার করেছেন ‘আদর্শ পরিস্থিতি’তে তার না খেলাটাই ঠিক হতো। তবুও কেন তাকে খেলাচ্ছে সিলেট?

রোববার সিলেটে নাফিস বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি থেকে তার (মাশরাফী) গুরুত্ব বুঝে সেখান থেকে অবশ্যই চায় যে সে মাঠে উপস্থিত থাকুক। দেখেন অনেক সময় এক একটা দলের এক একটা স্ট্রেংথ থাকে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘আমরা জানি মাশরাফী কতোটা ক্যাপাবল। শুধু খেলার স্কিলের দিক থেকেই নয়, লিডারশিপের দিক থেকেও। টিমের কিন্তু ঐ লিডারশিপের কোয়ালিটির জন্যেও ওদিকে তাকাতে হয়। ঐদিক থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক যারা আছেন তাদের চাওয়া মাশরাফী একাদশে থাকুক।’

প্রথম দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি মাশরাফী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে শেষ ম্যাচে ভালোই করেছেন তিনি। চার ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এতেই স্বস্তি খুঁজছে সিলেট।

সিলেটের ম্যানেজার বলেন, ‘হ্যাঁ আপনি যদি প্রস্তুতির দিক থেকে বলেন, তার আগে একটা জাতীয় নির্বাচন ছিল। এ কারণে সে হয়তো ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। আপনি যদি শেষ ম্যাচ দেখেন, সে দারুণ বোলিং করেছে। আমার মনে হয় যত ম্যাচ যাবে, সে আরো ভালো খেলবে। আরেকটা ব্যাপার হচ্ছে, মানসিকভাবে সে অনেক স্ট্রং। এটা উপর থেকে গিফটেড। সবার মধ্যে এই জিনিসটা থাকে না। ও খুব ভালো মানিয়ে নিতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!