ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সতীর্থদের ওপর মেজাজ হারানোর প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৮ জানুয়ারি ২০২৪
সতীর্থদের ওপর মেজাজ হারানোর প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটাররা
ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চলাকালীন সময় বারবার মেজাজ হারিয়েছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহরা। তা-ও আবার সতীর্থদের উপরেই। কখনো ডিআরএস নিয়ে, আবার কখনো ফিল্ডিংয়ে ভুল করায়। হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে দেখা গেছে এই ছবি।

ম্যাচের তৃতীয় দিন সকালে ঘটে প্রথম ঘটনা। তখন ৩৯ রানে ব্যাট করছিলেন বেন ডাকেট। বুমরাহর একটি বল গিয়ে ডাকেটের প্যাডে লাগে। বুমরাহ এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার নাকচ করেন।

রিভিউ নেবেন কি না তা নিয়ে উইকেটরক্ষক শ্রীকর ভরতের সঙ্গে পরামর্শ করেন রোহিত। ভরত জানান, বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। ফলে রিভিউ নেননি রোহিত। পরে রিপ্লেতে দেখা যায় বল উইকেটে লাগছিল।

অর্থাৎ, রিভিউ নিলে ডাকেট আউট হতেন। রিপ্লে দেখে ভরতের উপর রেগে যান বুমরাহ। মাঠে রান বাঁচানোর ক্ষেত্রে দু’বার ভুল করেন রবিচন্দ্রন অশ্বিন। একই ওভারে জাদেজার বল দু’বার বাউন্ডারির দিকে যায়।

পিছনে অশ্বিন দৌড়চ্ছিলেন। কিন্তু বলের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি তিনি। ফলে কাছে পৌঁছে ডাইভ দিয়েও বল ধরতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের ফিল্ডিং খুব দুর্বল। সেই কারণে মেজাজ ধরে রাখতে পারেননি রোহিত ও জাদেজা। দু’জনেই বিরক্ত হন।

হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে ওলি পোপের ১৯৬ রানে ভর করে তৃতীয় ইনিংসে ৪২০ রান করেছে ইংল্যান্ড। ম্যাচ জিততে ভারতের লক্ষ্য ২৩১। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!