ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৫, ২৮ জানুয়ারি ২০২৪
বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন জাভি
জাভি হার্নান্দেজ

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ আগেই আভাস দিয়েছিলেন, দলকে শিরোপার লড়াইয়ে রাখতে না পারলে ক্লাব ছাড়তে পারেন। গত মৌসুমে তার অধীনে স্প্যানিশ ক্লাবটি লা লিগা জিতলেও চলতি মৌসুমে খুবই বাজে সময় পার করছে।

সর্বশেষ ম্যাচে শনিবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে পাঁচ গোল হজম করে ম্যাচ হেরেছে বার্সেলোনা। এ অবস্থায় ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে শেষমেশ কঠিন সিদ্ধান্তের কথা জানালেন জাভি। চলতি মৌসুম শেষেই কাতালান ক্লাবের দায়িত্ব ছাড়বেন তিনি।

শনিবার (২৭ জানুয়ারি) লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। এই হারে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা।

Advertisement

ভিয়ারিয়াল ম্যাচ শেষে জাভি জানান, আগামী জুন মৌসুম শেষেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। ৩০ জুনই ক্লাবে তার শেষ দিন বলে নিশ্চিত করেছেন তিনি।

বার্সা কোচ বলেন, আমি জুনে বার্সেলোনা ছাড়ছি। আমরা এমন এক অবস্থানে রয়েছি যেখান থেকে ফেরা সম্ভব নয়। একজন কিউল হিসেবে আমি মনে করি, এটাই ক্লাব ছাড়ার সময়। আমি ৩০ জুন দায়িত্ব ছাড়ছি।

কিছুদিন আগেই অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বার্সেলোনাকে বিদায় নিতে হয়েছিল। সেই হারের রেশ না কাটতেই এবার ঘরের মাঠে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে কাতালানরা। সবমিলিয়ে মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!