সম্প্রতি লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লপ। এরপর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তবে সবাইকে খানিকটা চমকেই দিলেন সিটিজেন বস গার্দিওলা। ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণাতেই গার্দিওলার এমন মন্তব্য যে ‘লিভারপুল ম্যাচের আগে এখন ভালোভাবে ঘুমাতে পারব।’
সিটিজেনদের ট্রেবল জেতানো কোচ এটাও বলেছেন, ‘সে-ই ছিল আমার মূল প্রতিদ্বন্দ্বী। অবশ্যই তাকে আমি মিস করব।’
গত রাতে টটেনহাম হটস্পারের মাঠে এফএ কাপে ১-০ গোলে জয়ের পর ক্লপের লিভারপুল ছাড়া নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার সিটি কোচ। টটেনহাম নতুন স্টেডিয়াম বানানোর পর এই মাঠে সিটির এটিই প্রথম জয়। ম্যাচের একেবারে শেষদিকে নাথান একের একমাত্র গোল জয় পায় গার্দিওলার দল। কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ ছিল এটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচে এটি টানা সপ্তম জয় সিটিজেনদের। টটেনহামের মাঠে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে তার কণ্ঠে পুরো তৃপ্তি, ‘অসাধারণ পারফরম্যান্স ছিল আজ আমাদের। আমি পুরোপুরি সন্তুষ্ট, ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ অবধি।’
.png)