ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিউই টেস্ট দলে ফিরলেন রাচিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ২৬ জানুয়ারি ২০২৪
কিউই টেস্ট দলে ফিরলেন রাচিন
রাচিন রবীন্দ্র

নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র গত বছরটা দারুণ কাটিয়েছেন। পেয়েছেন ভালো খেলার স্বীকৃতিও। হয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়। তারই ধারাবাহিকতায় দুই বছর পর তার টেস্ট খেলার অপেক্ষা ফুরোচ্ছে। 

শুক্রবার (২৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। যেখানে ডাক পেয়েছেন রাচিন। সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে রাখা হয়েছিলো এই অলরাউন্ডারকে। তবে টাইগারদের বিপক্ষে সেই সিরিজে তাকে খেলানো হয়নি। 

ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে কোচ গ্যারি স্টিড বলেন, ‘রাচিন রবীন্দ্র আরেকজন ক্রিকেটার যে আমাদেরকে স্বস্তি দিচ্ছে। গত ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দলের জন্য তার অবদান অনেক। আমরা বিশেষ করে ভিন্ন ভিন্ন দায়িত্বে তার মানিয়ে নেয়া দেখে খুশি।’

Advertisement

ওয়ানডে দলে জায়গা পাকা করা রাচিন এবার টেস্টে দলেও নিজেকে নিয়মিত করতে চাইবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেলরা। তবে কিউইদের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি।

নিউজিল্যান্ডের টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল, নিল ওয়াগনার, উইল ও’রুর্কি (দ্বিতীয় টেস্টের জন্য)।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!