ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগে লিভারপুলের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৯, ২২ জানুয়ারি ২০২৪
প্রিমিয়ার লিগে লিভারপুলের বড় জয়
ফাইল ছবি

দিয়োগো জোতা ও ডারউইন নুনেজের জোড়া গোলে বোর্নমাউথকে ৪-০ ব্যবধানে হারিয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর অনুপস্থিতিতে কোচ ইয়ুর্গেন ক্লপকে স্বস্তি এনে দিয়েছেন জোতা ও নুনেজ।

দলের মিশরীয় তারকা সালাহ আফ্রিকান নেশন্স কাপে খেলার জন্য দল ছাড়লে লিভারপুলের শিরোপা লড়াই শঙ্কার মুখে পড়ে। কিন্তু জোতা ও নুনেজ কোন ধরনের বিপদ হতে দেননি।

এবারের প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে দারুণ ফর্মে থাকা বোর্নমাউথের বিপক্ষে জয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে রেডসরা। এর আগে নয় ম্যাচে বোর্নমাউথ মাত্র একটি ম্যাচে পরাজিত হয়েছে।

Advertisement

যে কারণে সহজেই রেলিগেশন জোন থেকে নিজেদের রক্ষা পেয়েছে বোর্নমাউথ। কালকের ম্যাচেও প্রথমার্ধে তারা ভালই প্রতিরোধ গড়ে তুলেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড়ের চার গোলে আর শেষ রক্ষা হয়নি। 

ম্যাচ শেষে ক্লপ বলেন, ‘এটা নিশ্চিত যে আমাদের কিছু বিষয় পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা জয়ী হলেও আরো ভাল খেলা উচিৎ ছিল। আমরা তাদের চাপে রেখেছিলাম। সুন্দর কিছু গোল করেছি। আরো একবার বদলি বেঞ্চ আমাদের সহায়তা করেছে।’ 

প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছে সফরকারীরা। কিন্তু ৪৯ মিনিটে ডেডলক ভাঙ্গার পর লিভারপুলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জোতার প্রথম সুযোগের পাসে নুনেজ কোনাকুনি শটে লিভারপুলকে এগিয়ে দেন।

বদলি খেলোয়াড় কোডি গাকপোর অ্যাসিস্টে জোতা ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। কনর ব্র্রাডলির ক্রস থেকে পর্তুগিজ উইঙ্গার জোতা দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

নভেম্বরের শুরুতে লিগ কাপে বোর্নমাউথের বিপক্ষে জয়সূচক গোলটি করার পর লিভারপুলের ১৬ ম্যাচে মাত্র এক গোল করেছিলেন নুনেজ। কাল এই উরুগুইয়ান স্ট্রাইকার স্টপেজ টাইমে জো গোমেজের ক্রসে আরো এক গোল করেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!