বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে টি-২০ ফরম্যাটে ১৩ হাজার রান করেছেন শোয়েব। এখন শুধু ক্রিস গেইলের নিচে তিনি। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন শোয়েব। শনিবার রংপুর রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েন এ ক্রিকেটার।
রংপুরের ১৩৫ রান তাড়া করতে নেমে সহজেই জেতে বরিশাল। শনিবারের ম্যাচে মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল সাত রান। তবে শোয়েব ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। শুধু তাই নয়, বল হাতে নিয়েছেন একটি উইকেটও।
.png)
এখন পর্যন্ত ৪৬৩টি ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন গেইল। তারপরই ৫২৫ ম্যাচে ১২,৩১০ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শোয়েব। এরপর রয়েছেন যথাক্রমে কায়রন পোলার্ড (৬৪১ ম্যাচে ১২,৪৫৪ রান) এবং বিরাট কোহলি (৩৭৬ ম্যাচে ১১,৯৯৪ রান)।