ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ দশ মিনিটের চমকে জিতল এসি মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ২১ জানুয়ারি ২০২৪
শেষ দশ মিনিটের চমকে জিতল এসি মিলান
ফাইল ছবি

ইতালিয়ান সিরি আ-য় পাঁচ গোলের ম্যাচে শেষ দশ মিনিটের চমকে উদিনেসেকে হারিয়েছে এসি মিলান। শনিবার (২০ জানুয়ারি) উদিনেসের মাঠে ২-৩ ব্যবধানে জয় পেয়েছে তারা। পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রাখে এসি মিলান। তবুও দুটি গোলের দেখা পায় স্বাগতিকরা।

উদিনেসের মাঠে ম্যাচের ৩১ মিনিটেই এগিয়ে যায় এসি মিলান। রুবেন লফটাস চেক সফরকারীদের এগিয়ে নেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪২ মিনিটে উদিনেসের লাজার গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে মিলানকে চমক দেখিয়ে ২-১ গোলে এগিয়ে যায় উদিনেস। ৬২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ফ্লোরিয়ান থাউভিন। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত এসি মিলানের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে শেষ ১০ মিনিটে চমক দেখায় মিলান।  

Advertisement

৮৩ মিনিটে মিলানকে সমতায় ফেরান লুকা জোভিচ। আর অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয়ের উল্লাসে মাতান নোআ ওকাফোর। এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে এসি মিলান। শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল মিলানের দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!