ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ হারের পর সাকিবকে নিয়ে দুঃসংবাদ পেল রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩, ২১ জানুয়ারি ২০২৪
ম্যাচ হারের পর সাকিবকে নিয়ে দুঃসংবাদ পেল রংপুর
সাকিব আল হাসান

বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স। ফরচুন বরিশালের কাছে পাঁচ উইকেটে হেরেছে তারা। ম্যাচ হারের পর বড় দুঃসংবাদ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ম্যাচগুলোতে সাকিবকে পাবে না দলটি।

চোখের চিকিৎসা করাতে সাকিব সিঙ্গাপুর যাচ্ছেন। যে কারণে রংপুরের জার্সিতে অন্তত তিনটি ম্যাচ খেলা হবে না তারকা এই ক্রিকেটারের। ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়েও সাকিবের চোখের অবস্থার উন্নতি হয়নি।  রোববার (২১ জানুয়ারি) বেলা একটায় সিঙ্গাপুরের বিমান ধরবেন টাইগার অলরাউন্ডার।

ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, পরের অন্তত তিনটি ম্যাচ সাকিবকে ছাড়াই খেলতে হবে তাদের। একই কথা জানিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও।

Advertisement

সোহান জানান, সাকিব এখনো চোখের সমস্যায় ভুগছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তিনি চোখের সমস্যায় ভুগছেন বেশ কিছুদিন ধরেই। ডাক্তারদের সঙ্গে ওনার কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!