ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে নতুন খবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ১৪ জানুয়ারি ২০২৪
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে নতুন খবর
ফাইল ছবি

ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। আইসিসি এবং এসিসির টুর্নামেন্টেই ভারত-পাকিস্তানকে একে অপরের মুখোমুখি হতে দেখা যায়।

মূলত রাজনৈতিক ইস্যুতেই আলোর মুখ দেখছে না এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। এরই মধ্যে, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সুখবর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।

পিসিবি চেয়ারম্যান জানান, ভারত-পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ডই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি। শুধুমাত্র একটি কারণে এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আলোর মুখ দেখছে না বলেও জানান পিসিবি সভাপতি।

Advertisement

জাকা আশরাফ বলেন, ‘দুই দেশের ক্রিকেট বোর্ডই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের জন্য রাজি। শুধুমাত্র অপেক্ষা কেবল দুই দেশের সরকারের অনুমতির।’

অর্থাৎ, দেশ দুইটির সরকারের অনুমতি না পাওয়ায় আলোর মুখ দেখছে না চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। উল্লেখ্য, ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নেমেছিল ভারত-পাকিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!