ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১৪ মাস পর দলে ফিরেই যে রেকর্ডের সামনে কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ১৪ জানুয়ারি ২০২৪
১৪ মাস পর দলে ফিরেই যে রেকর্ডের সামনে কোহলি
বিরাট কোহলি

২০২২ সালের নভেম্বরে শেষবারের মতো জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। প্রায় ১৪ মাস পর অবশেষে ফের এই ফরম্যাটে খেলতে নামবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

দীর্ঘ অপেক্ষার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরবেন কোহলি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে খেলা হয়নি তার। তবে ওই ম্যাচে বড় জয় পায় স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় দলটি। আর এদিনই মাঠে ফিরছেন এ কোহলি। 

ফেরার ম্যাচে কোহলিকে হাতছানি দিচ্ছে একটি মাইলফলক। আজ মাত্র ৩৫ রান করলেই স্বীকৃত টি-২০তে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। টি-২০তে বর্তমানে কোহলির রান ১১৯৬৫। ৩৫৭ ইনিংসে ৪১.৪০ গড়ে রান করেছেন তিনি। 

Advertisement

স্বীকৃত টি-২০তে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ৩৬.২২ গড়ে এই বাঁহাতির রান ১৪৫৬২। এর পরের নামটা পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের। তিনি খেলেছেন ৪৮৬ ইনিংস। ৩৬.৩৯ গড়ে এই অলরাউন্ডারের রান ১২৯৯৩।

তালিকায় তিনে আছেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। ৫৬৭ ইনিংসে পোলার্ডের রান ১২৪৩০। তালিকার পাঁচে আছেন অ্যালেক্স হেলস। ৪২৩ ইনিংসে ৩০.০১ গড়ে হেলসের রান ১১৭৬৪। 

তবে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ রানের মালিক কোহলি। একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!