ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা: প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পাননি। কিন্তু অধিনায়ক হিসাবে সফল রোহিত। দ্বিতীয় ম্যাচেও খেলবেন তিনি। এই ম্যাচে ব্যাটে রান চাইছেন রোহিত।
.png)
যশস্বী জসওয়াল: চোট পাওয়ায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তার আগে সাংবাদ সম্মেলনে রোহিতের সঙ্গে ওপেনার হিসাবে যশস্বীর কথা জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়। দ্বিতীয় ম্যাচে যশস্বী সুস্থ থাকলে তিনিই খেলবেন। সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে থাকতে হবে শুভমান গিলকে।
বিরাট কোহলি: প্রথম ম্যাচে খেলেননি। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে তার খেলা নিশ্চিত। সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে বসতে হবে তিলক ভার্মাকে। প্রথম ম্যাচে ২৬ রান করেছিলেন তিলক। কিন্তু তারপরেও বিরাটের জন্য জায়গা ছাড়তে হতে পারে তাকে।
শিভম দুবে: প্রথম ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন। ১ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ম্যাচ জেতানো ৬০ রান করেছেন। দ্বিতীয় ম্যাচেও একই ভূমিকায় দেখা যেতে পারে শিভমকে।
জিতেশ শর্মা: প্রথম ম্যাচে ৩১ রান করেছেন। উইকেটের পিছনেও ভালো দেখিয়েছে তাকে। তাই দ্বিতীয় ম্যাচেও সাঞ্জু স্যামসনের বদলে জিতেশকেই প্রথম একাদশে দেখা যাবে।
রিঙ্কু সিং: ভারতের নতুন ফিনিশার। শেষ দিকে ব্যাট হাতে ভালো খেলেন। পাশাপাশি ভালো ফিল্ডার তিনি। আজকের একাদশে প্রায় নিশ্চিত।
আক্সার প্যাটেল: প্রথম ম্যাচে ভালো বল করেছেন। ব্যাটও করতে পারেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে আক্সারকেই দেখা যাবে ভারতীয় দলে।
ওয়াশিংটন সুন্দর: প্রথম ম্যাচে ভারতের তৃতীয় অলরাউন্ডার হিসাবে খেলেছেন। টি-২০তে অলরাউন্ডারদের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটও ভালোই করেন সুন্দর। তাই তিনিও দ্বিতীয় ম্যাচে খেলবেন।
রবি বিষ্ণু: প্রথম ম্যাচে খুব একটা ভালো বল করতে পারেননি। কিন্তু টি-২০ ফরম্যাটে বিষ্ণুর ওপর ভরসা রাখছে দল। তাই দ্বিতীয় ম্যাচেও খেলবেন তিনি।
মুকেশ কুমার: যে কয়েকটি ম্যাচে খেলেছেন ভরসা দিয়েছেন কোচ ও অধিনায়ককে। ডেথ ওভারে ভাল বল করতে পারেন। তাই ইন্দোরেও নতুন বল হাতে মুকেশকে দেখা যাবে।
আর্শদীপ সিং: বাঁ হাতি আর্শদীপ প্রথম ম্যাচে ভালো খেলেছেন। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও ভালো বল করতে পারেন তিনি। তাই মুকেশের সঙ্গী হিসাবে আর্শদীপ কেই দেখা যাবে।