ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সমর্থকদের গালিগালাজের শিকার রোহিত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ১১ জানুয়ারি ২০২৪
সমর্থকদের গালিগালাজের শিকার রোহিত!
রোহিত শর্মা

বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। ৪২৭ দিন পরে আবার ভারতের টি-২০ জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে। তিনিই অধিনায়ক। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে ১২ বছর আগের কথা টেনে আনলেন রোহিতের সাবেক সতীর্থ প্রবীণ কুমার।

একটি সাক্ষাৎকারে ২০১২ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরের ঘটনার কথা বলেন প্রবীণ। তিনি বলেন, ‘আমরা মেলবোর্নে ছিলাম। নেটে আমি, রোহিত আর মনোজ তিওয়ারি অনুশীলন করছিলাম। সেই সময় ভারতীয় সমর্থকেরা রোহিতকে গালাগাল করছিল। আমাদের নিজেদের লোকেরাই আমাদের খারাপ কথা বলছিল।’

কিছুক্ষণ সহ্য করার পরে রোহিত পাল্টা মুখ খুলেছিলেন বলে জানান প্রবীণ। তিনি বলেন, ‘রোহিত অনেকক্ষণ কিছু বলেনি। চুপচাপ অনুশীলন করছিল। একটা সময়ের পরে ও আর চুপ করে থাকতে পারেনি। পাল্টা জবাব দেয়। আমরাও রোহিতের পাশে দাঁড়িয়ে মুখ খুলি।’

Advertisement

তবে কেন সেই ঘটনা ঘটেছিল বা তারপরে কী হয়েছিল সেই বিষয়ে কিছু জানাননি প্রবীণ। এই সাক্ষাৎকারে বিরাট কোহলিকে নিয়েও মুখ খুলেছেন প্রবীণ। কেন বিরাট এত সফল ব্যাটার হয়েছেন সেই বিষয়ে নিজের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন তিনি।

প্রবীণ বলেন, ‘বিরাট জানে কীভাবে রান করতে হয়। ওকে ঘরোয়া ক্রিকেটেও দেখেছি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলে। নিজের শক্তির উপর ভরসা রাখে। সে কারণে যেকোনো পরিস্থিতিতে ও রান করতে পারে। সেই কারণেই এত ভাল ব্যাটার হতে পেরেছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!