ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে পিএসজিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসতে পারেননি মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১১ জানুয়ারি ২০২৪
যে কারণে পিএসজিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসতে পারেননি মেসি
লিওনেল মেসি

ইন্টার মায়ামিতে খেলতে যাওয়ার আগে লিওনেল মেসি খেলতেন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবের হয়ে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর সেই দলের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি তিনি।

এত দিন পর জানা গেল কেন মেসিকে সেই অনুমতি দেওয়া হয়নি।

২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্স দলে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনিও পিএসজি-তে খেলেন। সেই কারণেই ক্লাবের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি মেসি।

Advertisement

পিএসজি-র প্রেসিডেন্ট আল খেলাইফি বলেন, মেসি ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জিতেছিল। সেই দেশের ক্লাবেই খেলে এমবাপ্পে। আমরা চাইনি গোটা মাঠ মেসির বিপক্ষে চলে যাক। আমরা ফরাসি ক্লাব। সেখানকার মানুষের আবেগকেও সম্মান করতে হবে।

বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছিলেন মেসি। কিন্তু সেখানে তার দু’বছর একেবারেই সুখের ছিল না। সমর্থকরা তাকে বিদ্রুপ করত। সেই কারণেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যান মেসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!