অস্ট্রেলিয়া সফরে উইন্ডিজের সীমিত সংস্করণের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান শিমরান হেটমায়ারের। তাকে বাদ দিয়েই ওয়ানডে ও টি-২০ সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
হেটমায়ারের দলে জায়গা না হওয়াটা অবশ্য স্বাভাবিক। মূলত, ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন যথাক্রমে ৩২, ০ ও ১২। আর টি-২০তে প্রথম দুই ম্যাচে করেছিলেন মাত্র ১ ও ২ রান।
.png)
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ২ ফেব্রুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দু’টি ম্যাচ সিডনি ও ক্যানবেরায় ৪ ও ৬ তারিখে। এরপর হোবার্টে টি-২০ সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি, পরের দু’টি ম্যাচ ১১ ও ১৩ তারিখে অ্যাডিলেড ও পার্থে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিয়াচি কার্টি, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কেজর্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল:
রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেইজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও ওশানে থমাস।