এদিকে আনুষ্ঠানিকভাবে দলীয় অনুশীলন শুরু না করলেও স্থানীয় ক্রিকেটার স্কিল নিয়ে কাজ করছেন ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক মিজানুর রহমান বাবুল।
বুধবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের প্রস্তুতি নিয়ে বাবুল বলেন, ‘১৪ তারিখ থেকে আমাদের দলীয় অনুশীলন শুরু করার কথা। আমরাও ঐভাবেই চেষ্টা করছি। কিন্তু দেশে যারা আমাদের প্লেয়ার আছে তাদের স্কিল নিয়ে কাজ করছি।’
.png)
আগামী ১৪ জানুয়ারি থেকে বিদেশি খেলোয়াড়দের পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না। এত তাড়াতাড়ি হয়তো বিদেশি খেলোয়াড় আসবে না। কিন্তু ৪-৫ জনকে নিয়ে কাজ করছি। ১৪ তারিখ দেশি খেলোয়াড় যারা সবাই আছে তাদের নিয়ে কাজ শুরু করব।’
এবারের আসরে বরিশালের হেড কোচের দায়িত্ব পেয়েছেন ডেভ হোয়াটমোর। দলের সঙ্গে তিনি কবে যোগ দেবেন বিষয়টি জানা নেই বাবুলের। তার কথায়, ‘তা বলতে পারব না, এটা টিম ম্যানেজমেন্ট বলতে পারবে।’