প্রবীণ বলেন, ‘ভারতীয় দলে থাকার সময় সিনিয়ররা খালি বলত, মদ খেয়ো না, এটা করো না, ওটা করো না। সব সময় একই কথা বলত। কিন্তু সবাই সব কিছু করে। শেষ পর্যন্ত বদনাম হয় আমার। বলা হয়, ‘পিকে (প্রবীণ কুমার) তো মদ্যপান করে’। আসলে সবাই মদ খায়।’
এখানেই থেমে থাকেননি প্রবীণ কুমার। তিনি বলেন, ‘সব দলই কম-বেশি বল বিকৃত করে। পাকিস্তানের ক্রিকেটাররা একটু বেশিই বল বিকৃত করে। ওরা বলের একদিক সমানে আঁচড়াতে থাকে। তবে বল শুধু বিকৃত করলেই হয় না। দলের অন্তত একজনকে তার সুবিধা নিতে জানতে হয়। বলের একদিক আঁচড়ে কারো হাতে বল তুলে দিলেই রিভার্স সুইং হবে না। তার সেই দক্ষতা থাকতে হবে।’
.png)
উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেছেন প্রবীণ কুমার। দেশের হয়ে ৬টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ম্যাচ এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১২টি উইকেট রয়েছে।
এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে প্রবীণের।