ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মিরাজ-ইমরুলকে শুভ কামনা জানালেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৬, ৬ জানুয়ারি ২০২৪
মিরাজ-ইমরুলকে শুভ কামনা জানালেন হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন ইমরুল কায়েস। আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে যাচ্ছেন এ ব্যাটার। অন্যদিকে, লাল-সবুজের হয়ে নিয়মিত পারফর্ম করছেন মেহেদী হাসান মিরাজ।

মাঠের ক্রিকেটে না হলেও মাঠের বাইরে নতুন একটি জুটি গড়েছেন মিরাজ-ইমরুল। আর তাতেই এ দুজনকে শুভকামনা জানিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

মূলত, দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘এমকেএস স্পোর্টস’। যেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন মেহেদী ও ইমরুল। নিজেদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ক্রিকেটারদের ভালো মানের ব্যাটের চাহিদা পূরণ করতে চান তারা। সেই লক্ষ্য কাজ করছে এমকেএস স্পোর্টস।

ইমরুল-মিরাজদের দারুণ এই উদ্যোগ মনে ধরেছে হাথুরুর। এ কারণেই তাদের শুভ কামনা জানিয়েছেন এই শ্রীলংকান কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এমকেএস স্পোর্টস একটি ব্যাট কোম্পানি, এ ধরনের কিছু বাংলাদেশে প্রথম। যেটার সঙ্গে জড়িয়ে দুই তরুণ উদ্যোক্তা মিরাজ এবং ইমরুল। আমি মনে করি, এটা দারুণ একটা পদক্ষেপ এবং এটা এমন দুজন নিয়েছে যারা দেশের হয়ে ক্রিকেট খেলেছে। বাংলাদেশের জন্য একটা ব্যাট কোম্পানির খুবই প্রয়োজন ছিল। আমি তাদের শুভ কামনা জানাচ্ছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!