ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অদ্ভুত কারণে খেলা থামালেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ৬ জানুয়ারি ২০২৪
অদ্ভুত কারণে খেলা থামালেন স্মিথ
স্টিভেন স্মিথ

ব্যাট করার সময় সাইট স্ক্রিনের সামনে দিয়ে কেউ হাঁটলে অনেক সময় ব্যাটারদের সমস্যা হয়। আবার সাইট স্ক্রিন ঠিক জায়গায় না থাকলে খেলা থামিয়ে তা ঠিক করার নির্দেশ দেন ব্যাটাররা। কিন্তু সাইট স্ক্রিনের সামনে কোনো সমস্যা না হওয়ার পরেও খেলা থামিয়ে দিলেন স্টিভ স্মিথ। নেপথ্যে অদ্ভুত এক নিয়ম।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন মার্নাশ লাবুশেন ও স্মিথ। হঠাৎই স্মিথ অভিযোগ করেন যে সাইট স্ক্রিনে কিছু সমস্যা হচ্ছে তার।

আম্পায়াররাও প্রথমে বুঝতে পারেননি যে কী সমস্যা হচ্ছিল। পরে বোঝা যায়, সাইট স্ক্রিনের পিছনে একটি কালো রঙের টেপ পড়ে রয়েছে। সেই টেপের কারণেই স্মিথের সমস্যা হচ্ছে। এই কারণে ৫ মিনিট খেলা বন্ধ থাকে।

Advertisement

কোনোভাবেই সেই কালো টেপটিকে সরানো যাচ্ছিল না। কিছুক্ষণ পরে এক জন মাঠকর্মী সেখানে পৌঁছে টেপটি সরিয়ে দেন। তখনই হাততালি দিয়ে ওঠেন সিডনির দর্শকরা। সেই মাঠকর্মীকে ধন্যবাদ জানান তারা।

টেপ সরানোর পরে আবার খেলা শুরু করেন স্মিথ। এই ঘটনা দেখে অবাক হয়ে যান ধারাভাষ্যকারেরা। ইয়ান স্মিথ বলেন, ‘তুমি ভাবছ সব কিছু দেখে ফেলেছ। কিন্তু তারপরেই বোঝা যায়, কত কিছু দেখা বাকি।’

আরেক ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, ‘এটা মোটেও ছোট বিষয় নয়। ছোট কোনো কারণে স্মিথের সমস্যা হচ্ছিল না।’ তাদের কথা শুনে বোঝা যাচ্ছিল, মস্করা করছেন তারা।

ম্যাচ জিতে পাকিস্তানকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে তৃতীয় টেস্ট শেয হয়েছে চার দিনে। ৮ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সিরিজ জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে অজিরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!