তৃতীয় তথা শেষ টেস্টে অপরিবর্তিত দল নিয়ে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ওপেনার ইমাম উল হকের জায়গায় অভিষেক হবে বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুবের। এছাড়া পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার সাজ্জাদ খান।
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছিল ১৯৯৫ সালে। দেশটিতে এরপর সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জয় পায়নি পাক বাহিনী। সবশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি। এদিকে অস্ট্রেলিয়ার হয়ে নিজের শেষ টেস্ট খেলতে নামছেন ডেভিড ওয়ার্নার।
.png)
পাকিস্তান দল
সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আগা, সাজ্জাদ খান, হাসান আলি, মীর হামজা ও আমের জামাল।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।