ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবার বদলে গেল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৩
আবার বদলে গেল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক
ফাইল ছবি

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ডিন এলগারের বদলে অধিনায়ক করা হয়েছিল টেম্বা বাভুমাকে। যদিও বাভুমা চোট পাওয়ায় এলগারকেই প্রথম টেস্টে নেতৃত্ব দিতে হয়েছে। ভারতের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

সেই সিরিজে পুরো দলই প্রায় বদলে ফেলা হয়েছে। ভারতের বিরুদ্ধে যে ক্রিকেটাররা খেলছেন তাদের মধ্যে মাত্র দু’জন রয়েছেন সেই দলে। বদলে দেওয়া হয়েছে অধিনায়ককেও।

শনিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তা দেখে অবাক ক্রিকেট বিশ্ব। অধিনায়ক করা হয়েছে নীল ব্র্যান্ডকে। এখনো দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়নি তার।

Advertisement

অর্থাৎ, অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হবেন তিনি। ক্রিকেটে এই দ্বিতীয়বার এমন ঘটনা ঘটছে। যেখানে অভিষেক টেস্টেই কেউ অধিনায়ক হচ্ছেন।

শুধু ব্র্যান্ড নন, মোট সাত জন ক্রিকেটারের অভিষেক হতে চলেছে এই সিরিজে। ভারতের বিরুদ্ধে যারা খেলছেন, তাদের মধ্যে কিগান পিটারসেন ও ডেভিড বেডিংহ্যাম ছাড়া আর কেউ নেই নিউজিল্যান্ড সফরে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেই সময় দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ চলবে। আগামী বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের প্রধান ক্রিকেটারদের সেখানে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তাই বেশির ভাগ ক্রিকেটারই নতুন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!