ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাইটনের কাছে হেরেছে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ২৯ ডিসেম্বর ২০২৩
ব্রাইটনের কাছে হেরেছে টটেনহ্যাম
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে টটেনহ্যাম। শুক্রবার রাতে ব্রাইটনের ঘরের মাঠে ৪-২ গোলে হেরেছে র্স্পাসরা। তাতেই ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে টটেনহ্যাম।  

এ ম্যাচে ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে পরাজয়ের স্বাদ নিয়েছে টটেনহাম। সন-রিচার্লিসন এ ম্যাচে তেমন কিছুই করতে পারেননি।  খেলার ১১ মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন জ্যাক হিনশেলউড। 

খেলার ২৩ মিনিটে ভুল করে বসেন টটেহামের ডেজান। ব্রাইটনের খেলোয়াড় ড্যানির জার্সি টেনে ধরলে ভিআর চেকে পেনাল্টির বাশি বাজায় রেফারি। স্পট কিক থেকে দলের ব্যবধান বাড়ান পেদ্রো। তাতেই ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাইটন। 

Advertisement

বিরতির পর টটেনহামের জালের আরো দুই গোল দেয় ব্রাইটন। খেলার ৬৩ মিনিটে এস্তুপিনান ও  খেলার ৭৫ মিনিটে পেদ্রোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। শেষ দিকে ভেলিজ ও ডেভিসের গোলে পরাজয়ের ব্যবধান কমায় টটেনহাম। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!