গুজরাট টাইটান্সের সঙ্গে তীব্র লড়াইয়ের পর স্টার্ককে দলে পেয়েছে কেকেআর। ২০১৪ এবং ২০১৫ - এই দু’বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন স্টার্ক।
এরপর জাতীয় দলকে গুরুত্ব দিতে এবং অতিরিক্ত ক্রিকেট এড়াতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি ক্রিকেটার। নয় বছর পর আবার আইপিএল খেলবেন তিনি।
.png)
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্টার্ক ভাল দাম পাবেন এমন প্রত্যাশিত ছিল। তাই বলে আইপিএলের সর্বকালীন রেকর্ড দাম উঠবে তা সম্ভবত আশা করেননি তার স্ত্রী হিলিও।
EXCLUSIVE
— australian womens cricket with very little context (@awcwvlc) December 19, 2023
We have received Alyssa Healy’s exclusive reaction to Mitch Starc getting picked in the #IPL2024Auction pic.twitter.com/HOUOa8PFTY
কেকেআর স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কেনার পর যেন বিশ্বাসই করতে পারছিলেন না অস্ট্রেলিয়ার মহিলা দলের উইকেটরক্ষক-ব্যাটার। ইয়ান হিলির ভাইঝির চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়।
স্টার্ককে কেকেআর কেনার পর তার স্ত্রীর প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিয়ার পান করতে করতে আইপিএল নিলামে চোখ রেখেছিলেন হিলি।
স্বামীর রেকর্ড দাম ওঠার পর তার বিস্ফারিত দৃষ্টি দেখা গিয়েছে। বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। স্টার্ককে পেয়ে খুশি কেকেআর কর্তৃপক্ষও। তবে হিলির প্রতিক্রিয়া দেখে দারুণ মজা পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা।