ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজকে দলে পেয়ে যা বলল চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২, ২০ ডিসেম্বর ২০২৩
মুস্তাফিজকে দলে পেয়ে যা বলল চেন্নাই
মুস্তাফিজুর রহমান

আইপিএল নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের আগামী আসরে খেলবেন দ্য ফিজ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মুস্তাফিজকে দলে ভিড়িয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে অভিনন্দন জানিয়েছে চেন্নাই। মুস্তাফিজের ছবিতে ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’ 

উল্লেখ্য, এবারের আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন বাংলাদেশের তিন পেসার। তাদের মধ্যে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বিসিবি ছাড়পত্র দেয়নি।

Advertisement

মুস্তাফিজকে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে আইপিএলে খেলার ছাড়পত্র। জাতীয় দলে ডাক পাওয়া সাপেক্ষে ১১ মের পরে ফিরে আসতে হবে তাকে। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!