ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ করতে থাকে বার্সেলোনা। কিন্তু গোলের সুযোগ পেয়েও সেই সুযোগ কয়েকবার হাত ছাড়া করেছে তারা। খেলার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোন দলই গোলের দেখা পায়নি।
ম্যাচের ৫৫তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে লিড নেয় বার্সা। তবে ৭০ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান গিয়ামন। শেষপর্যন্ত এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বার্সেলোনা।
.png)
এদিকে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৪১ পয়েন্ট নিয়ে জিরুনা শীর্ষে আছে। বার্সেলোনার সমান ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভ্যালেন্সিয়া।