ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা থেকে বড় সুখবর পেলেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৩, ১৫ ডিসেম্বর ২০২৩
ফিফা থেকে বড় সুখবর পেলেন সাবিনারা
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশারী সিঙ্গাপুর। কিন্তু দুই ম্যাচের দুটিতেই প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা।

শুক্রবার র‌্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে র‍্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। 

জানা গেছে, সবশেষ ফিফার হালনাগাদে ১৪২ থেকে ১৪০ এ উঠে এসেছেন সাবিনা খাতুনরা।

Advertisement

ফিফার প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩-০ এবং দ্বিতীয় ও শেষটিতে বাংলাদেশ জিতে ৮-০ ব্যবধানে। দারুণ দুই জয়েই র‍্যাংকিংয়ে এগিয়েছে মেয়েরা।

অন্যদিকে দক্ষিণ এশিয়া অঞ্চলে অবনমন হয়েছে ভারতের। ৬১ থেকে ৬৫তম স্থানে নেমে গেছে তারা। এছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানও পিছিয়েছে।

মেয়েদের বিশ্ব ফুটবলে শীর্ষ স্থানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দুইয়ে যুক্তরাষ্ট্র ও তিনে ফ্রান্স। অষ্টম স্থানে এশিয়ার দেশ জাপান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ফিফা
লিংক সফলভাবে কপি হয়েছে!