ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে ওঠার মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৩
ফাইনালে ওঠার মিশনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হয়েছে তারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য পাশে পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন আগে বোলিংয়ে সিদ্ধান্ত।

সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে এবারের যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ৯ উইকেটের জয়ে তারা উড়িয়ে দেয় জাপানকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জেতে বাংলাদেশ।

Advertisement

‘এ’ গ্রুপের রানার্স-আপ ভারত। আফগানিস্তানের বিপখে ৭ উইকেটের জয় দিয়ে আসর শুরু করে তারা। কিন্তু পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে যায় ৮ উইকেটে। নেপালকে ১০ উইকেটে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে এই টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়নরা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!