আসন্ন পিএসএলের জন্য ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদকে। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন- মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, সাব্বির রহমান রোমান, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার ও জিয়াউর রহমান। গোল্ড ক্যাটাগরিতে জায়গা হয়েছে- আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ শরিফুল ইসলাম, মুক্তার আলী, নাজমুল হাসান শান্ত, নাসুম আহমেদ ও তাওহীদ হৃদয়।
পিএসএল কর্তৃপক্ষ ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৭০ হাজার ডলার, ডায়মন্ড ক্যাটাগরিতে ৬০-৮৫ হাজার ডলার, গোল্ড ক্যাটাগরিতে ৪০-৫০ হাজার ডলার। এছাড়া সিলভার ক্যাটাগরিতে ১৫-২৫ হাজার ডলার, ইমার্জিং ক্যাটাগরিতে ৫-সাড়ে ৭ হাজার ডলার, সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার।
.png)
টুর্নামেন্টটিতে ২২টি দেশের ৪৮৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের নবম আসরের নিলাম অনুষ্ঠান। দেশটিতে সাধারণ নির্বাচনের কারণে পিএসএলকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত পুরো ইভেন্টটি পাকিস্তানে করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এবং মুলতানে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী ১৮ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচটি ১৯ মার্চ করাচিতে করার চিন্তা করা হচ্ছে। তবে সেখানে ফাইনাল হলে দর্শক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতান্স ফাইনালটি মুলতানে আয়োজনের পরামর্শ দিয়েছে। তারা জানিয়েছে, স্টেডিয়াম পূর্ণ করার জন্য যথেষ্ট দর্শক সেখানে পাওয়া যাবে।